ইবি ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি ও সাংস্কৃতিক আয়োজন

0
149
ইবির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি / ছবি : এই বাংলা

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার (২২ নভেম্বর) সকালে অনুষ্ঠানে শাখার নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আনারুল ইসলাম, আহসান হাবিবসহ অন্যান্য নেতাকর্মীরা।

শাহেদ আহম্মেদ বলেন, “শহীদ জিয়াউর রহমান শুধু রাষ্ট্রপতি ছিলেন না, তিনি দেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে কাজ করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীনতার পর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম এবং এটি জিয়াউর রহমানের হাত ধরেই গড়ে ওঠে। তবে এই বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে অর্থ, লোকবল ও অন্যান্য সুবিধার অভাবে বঞ্চিত হয়ে আসছে।”

এর আগে বর্ণাঢ্য আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন বিভাগে ক্লাস ও পরীক্ষা চলার কারণে অনুষ্ঠান সীমিত ছিল। আমাদের দাবি অনুযায়ী কিছু আলোচনা সভা ও প্রদর্শনী করা হলেও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি, যা আমরা প্রত্যাশা করেছিলাম।”

এর আগে শাখার নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং পরে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। পরে বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে শাখা ছাত্রদলের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গান, নৃত্য ও নাটক পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here