বরিশাল-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জয়নুল আবেদীন জনসমর্থনের শীর্ষে

0
183
মুলাদীতে গণসংযোগ—নেতা-কর্মীর উচ্ছ্বস /

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন শুক্রবার মুলাদীতে দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময় করেন। পরে মীরগঞ্জ ফেরিঘাটে পৌঁছালে তাকে নেতাকর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান, পুরো এলাকা ছিল উৎসবমুখর।

সংগঠনের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তিনি স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। মনোনয়ন প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, “দল আমাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করছে। মনোনয়ন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। ধানের শীষের প্রতীক নিয়ে খুব শিগগিরই জনগণের কাছে ফিরে আসব।” তিনি আরও বলেন, বিজয়ের জন্য ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পথসভায় বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব, বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদকসহ পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া মুলাদী উপজেলা ও স্থানীয় ইউনিয়ন পর্যায়ের নেতারা গণসংযোগে অংশ নেন। এ কার্যক্রমে জয়নুল আবেদীন বর্তমানে বরিশাল-৩ আসনে মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here