শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

মিঠাপুকুরে পৈতৃক জমি নিয়ে দফায় দফায় নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন / ছবি - এই বাংলা

মিঠাপুকুর প্রতিনিধি :


পৈতৃক জমি দখল, শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হওয়ায় ভুক্তভোগী গৃহবধূ কোহিনূর বেগম (৪০) বৃহস্পতিবার (৫ আগস্ট) মিঠাপুকুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে কোহিনূর বেগম অভিযোগ করেন, তার শ্বশুর মনতাজ আলীর ছোট ছেলে আজিজুল ইসলামের সঙ্গে দীর্ঘ ২৪ বছর ঢাকায় চাকরি করার সুযোগে তার দুই ভাসুর আনিছুর রহমান ও আশরাফুল ইসলাম পৈতৃক জমি নিজের নামে লিখে নিয়েছেন। ঢাকায় থাকা অবস্থায় ভাসুররা শ্বশুরের দেওয়া জমি অন্য জায়গায় বন্ধক রাখার চেষ্টা করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রামে ফিরে জমি ফেরত চাইলে শুরু হয় বিবাদ। কোহিনূর বেগমের অভিযোগ, তার ভাসুররা শ্বশুরকে উসকানি দিয়ে দানকৃত জমির দলিল বাতিলের মামলা দায়ের করেছেন। এছাড়া বাড়িতে একা বসবাসের কারণে তাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির মুখে পড়তে হচ্ছে। কোহিনূর বেগম জানান, তার বিরুদ্ধে ইতিমধ্যেই সাতটি মিথ্যা মামলা করা হয়েছে।

প্রতিবেশীরা জানান, কোহিনূর বেগমকে রক্ষা করতে গিয়ে তারা নিজেও মিথ্যা মামলার শিকার হয়েছেন। ভুক্তভোগী অভিযোগ করেন, পুলিশ জানলেও তাদের প্রয়োজনীয় সহায়তা করছে না।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, “দুই পরিবারের মধ্যে চলমান মামলার বিষয়ে প্রশাসন নজর রাখছে। কোনো প্রকার জোরজবরদস্তি বা ফৌজদারি ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর