বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ের বোদায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই মাদরাসাছাত্রের

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়মন ইসলাম সাদিক ও রেদওয়ানুল হোসেন রাহাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফজলে রাব্বি শাহকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহত সায়মন ইসলাম সাদিক সাকোয়া ইউনিয়নের ভোলাবসুনিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। অপর নিহত রেদওয়ানুল হোসেন রাহাত ফুলবাড়ী গ্রামের মিজানুর রহমানের ছেলে। আহত ফজলে রাব্বি শাহ চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের আবু শাহর ছেলে। তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছু ফাজিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে করে তিন বন্ধু শাহাপাড়া এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি বড় গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদমান সাকিব জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপর শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুই শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও স্বজনদের মধ্যে শোক ও আহাজারি চলছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর