বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ঘিওরে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান, বন্ধ ২ প্রতিষ্ঠান, জরিমানা ৭৬ হাজার টাকা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

এ ছাড়া এভারগ্রীন মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির প্যাথলজি বিভাগে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ এবং অতিরিক্ত দামে পরীক্ষা-নিরীক্ষা করার অভিযোগ পাওয়া যায়।

অন্যদিকে, ইউনিক মেডিকেল সেন্টারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অতিরিক্ত দামে পরীক্ষা-নিরীক্ষা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ এবং ল্যাবে শীতাতপ নিয়ন্ত্রণের (এসি) ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়।

ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলাম বলেন, সিভিল সার্জনের সঙ্গে তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, মানিকগঞ্জের প্রতিটি মানুষ যাতে নিয়মিত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। এর অংশ হিসেবে ঘিওরে একটি বেসরকারি হাসপাতাল ও দুটি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনে দেখা গেছে, প্রতিষ্ঠানগুলোর কোনোটিই স্বাস্থ্যসেবা দেওয়ার উপযুক্ত নয়। সাধারণ মানুষের সঙ্গে এভাবে প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর