বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

তুরস্কের আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় যাচ্ছে চুয়েটের ড্রোন, ১ লাখ টাকা অনুদান দিল জেলা প্রশাসন

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের মতে, দেশীয় প্রযুক্তিতে তুলনামূলক কম খরচে ড্রোনটি উৎপাদন করা সম্ভব হলে দুর্গম এলাকায় জরুরি চিকিৎসাসামগ্রী পৌঁছানো, বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সরবরাহ, কৃষিকাজ এবং শহরাঞ্চলে দ্রুত পণ্য পরিবহনে এর ব্যবহার বাড়ানো যাবে।

ভবিষ্যৎ পরিকল্পনায় ট্রাই-মোড ড্রোন

শুধু একটি ড্রোন তৈরি করেই থেমে থাকতে চান না চুয়েটের তরুণ উদ্ভাবকেরা। ভবিষ্যতে স্থল, আকাশ ও পানিতে চলতে সক্ষম ‘ট্রাই-মোড মোবিলিটি ড্রোন’ তৈরির পরিকল্পনা রয়েছে তাঁদের। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে একটি স্থায়ী মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) গবেষণা সেল প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েও কাজ করছেন তাঁরা।

জেলা প্রশাসনের আর্থিক সহযোগিতা ও ভবিষ্যতে পাশে থাকার আশ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করেন দলনেতা রাশিদ আবরার আজমাইন।

তাঁদের আশা, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরার পাশাপাশি দেশীয় ড্রোনশিল্পের বিকাশেও ভূমিকা রাখতে পারবেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টিম স্টারাপ্টরের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর