ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
১২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ সকালে জেলা পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, একই দিন সকাল ৮টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন উজানিসার দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে মোটরসাইকেল থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুই আরোহীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মধ্যপাড়া এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে আরিফ মিয়া এবং নবীনগর উপজেলার নাঢ়ই/নোয়াগাঁও এলাকার মোবারক সরকারের ছেলে মেহেদী হাসান শুভ।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।
এই বাংলা/এমএস