নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার হাওরবেষ্টিত নাসিরনগর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনিক ভবনের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরিনের সভাপতিত্বে সভাটি হয়। সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরিফিন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, গ্রামীণ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক সমন্বয় জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বক্তব্য রাখেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মো. রমজান আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদ আহমেদ, মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. রায়হান, উপজেলা বিএনপি সভাপতি এমএ হান্নান, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা চায়না বেগম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা।
এ ছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর মো. ছায়েদ মিয়া, খেলাফত মজলিস সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন ভূঁইয়া, এনসিপি উপজেলা আহ্বায়ক হাফিজ মেম্বার, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ ভট্টাচার্যসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক