কুড়িগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: গরু ও বিদেশি মদ জব্দ

0
191
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৪টি গরু ও ৭০ বোতল মদ জব্দ / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :


কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় চারটি গরু ও ৭০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৪ নভেম্বর) গভীর রাতে পরিচালিত এসব অভিযানে জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব–উল–হক।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চোরাচালানবিরোধী চলমান তৎপরতার অংশ হিসেবে সীমান্তজুড়ে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব–উল–হক বলেন, “আমাদের সদস্যরা সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতায় কাজ করছেন। চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here