রাজশাহী প্রতিনিধি :
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) রাজশাহী জেলা ইউনিটের ২০২৫–২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে রাজশাহী নগরীর মুনলাইট গার্ডেন কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বিএডিসি রাজশাহীর যুগ্ম পরিচালক (সার) জুলফিকার আলী, বিএডিসি ডিলার এসোসিয়েশন রাজশাহীর সভাপতি ও বিএনপি নেতা মাহফুজুল হাসনাইন হিকোল এবং সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন মুন্সী।
বিএফএ রাজশাহী জেলা ইউনিটের নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান ফজলুল করিমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন বিএডিসি ডিলার এসোসিয়েশন রাজশাহী জেলার সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন মুন্সী।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এডিডি ডিএই ড. মো. আব্দুল মজিদ, নবনির্বাচিত সভাপতি ওছমান আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বিএফএ রাজশাহীর ইউনিট সচিব হাবিবুর রহমান ফ্লাওয়ারসহ নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্য ও জেলার সার ডিলাররা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

