মহেশপুরে টেকসই নগরায়ণ ও উন্নয়ন নিশ্চিত করতে মতবিনিময় সভা

0
175
ছবি : এই বাংলা

ঝিনাইদহ প্রতিনিধি :


ঝিনাইদহের মহেশপুর পৌরসভার টেকসই নগরায়ণ ও উন্নয়ন নিশ্চিত করতে মাস্টার প্লান প্রণয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে পৌরসভা সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

সভায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা।

পরামর্শক প্রতিষ্ঠান ডাটা এসপার্টো (DATA ESPERTO) ও GPZD-এর প্রতিনিধিরা মাস্টার প্লান প্রণয়নের প্রাথমিক ধারণা উপস্থাপন করে প্রকল্পের লক্ষ্য, প্রয়োজনীয়তা ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।

সভায় অংশগ্রহণকারীরা পৌর এলাকার জলাবদ্ধতা, সড়ক অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা, বাজার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা বৃদ্ধি বিষয়ে প্রস্তাব দেন এবং স্থানীয় সমস্যাগুলো মানচিত্রে চিহ্নিত করে সমাধানের পরামর্শ প্রদান করেন।

পৌর প্রকৌশলী সোহেল রানা বলেন, “মাস্টার প্লান প্রণয়ন হলে মহেশপুর পৌরসভার উন্নয়ন হবে পরিকল্পিতভাবে, যা নাগরিক সুবিধা বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব নগর গঠনে সহায়তা করবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, “এটি মহেশপুরের জন্য সময়োপযোগী পদক্ষেপ। পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য।”

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, মাস্টার প্লান বাস্তবায়িত হলে মহেশপুর পৌরসভা একটি আধুনিক ও বাসযোগ্য শহরে পরিণত হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here