বিশেষ প্রতিনিধি :
রাজধানীর কামরাঙ্গীরচরে সংঘটিত একটি চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর চকবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ জানায়, কামরাঙ্গীরচর থানার মাদবর বাজার এলাকায় একটি বাসায় সংঘটিত চুরির ঘটনায় তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের তথ্য অনুযায়ী, গত ২৬ জানুয়ারি দুপুর আনুমানিক ৩টা থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে কামরাঙ্গীরচর থানাধীন মাদবর বাজার এলাকার একটি বাসায় চুরির ঘটনা ঘটে। বাসার লোকজন অনুপস্থিত থাকার সুযোগে অজ্ঞাতনামা চোরেরা সুকৌশলে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকারসহ প্রায় ১৬ লাখ ৩২ হাজার ৫০০ টাকা মূল্যমানের মালামাল চুরি করে নিয়ে যায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ ঘটনায় ওই দিনই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তের একপর্যায়ে প্রকৃত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-১০–এর সহায়তা চাওয়া হয়।
এর ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে চকবাজার থানার বাশপট্টি এলাকায় অভিযান চালিয়ে ইয়ার মোহাম্মদ (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব-১০। তাঁর বাড়ি চকবাজার থানার ইসলামবাগ এলাকায়। তিনি মৃত বিল্লাল হোসেনের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

