টাঙ্গাইলের নাগরপুরে ‘পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার’ অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল-আরিচা সড়কের রাজিয়া কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নাজমুল হক স্বাধীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহমেদ আলী রানা, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান লাভলু, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, এনামুল কবীর, এলিম মাহমুদ ও আজিজুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান জাহিদ, নাগরপুর সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, সদস্য সচিব নায়েব আলী, সলিমাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর হক জিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা দেশে অস্থিতিশীলতা ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা বলেন। একই সঙ্গে যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নাগরপুর উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এই বাংলা/এমএস