‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ অভিযোগের প্রতিবাদে মানিকগঞ্জের দৌলতপুরে সমাবেশ ও গণমিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা ব্যানার নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণমিছিল করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম সিরাজ ও সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান আনিস।
এ ছাড়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিকল্পিতভাবে সন্ত্রাস বা অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিকভাবে সচেতন থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
এই বাংলা/এমএস