পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, মহিলা দলের সভাপতি বেগম সুফিয়া হক, তরুণ দলের সভাপতি এস এম আব্দুর রহমান টুটুল ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাবুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এই বাংলা/এমএস