মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ঘিওরে বিএনপির বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

‘সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে মানিকগঞ্জের ঘিওরে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুস সোবহান হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান কুদরত, জেলা আহ্বায়ক কমিটির শ্রমবিষয়ক সহসম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্যসচিব সাইফ সানোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সবুজ ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক সুজন হোসেন, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আশা করিম ও মো. আনোয়ার মাস্টারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে নেতাকর্মীরা ঘিওর উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে নির্ধারিত স্থানে সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি বিনষ্ট করতে বিভিন্ন ধরনের অপতৎপরতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখতে যেকোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে তারা রাজপথে সক্রিয় থাকবেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর