সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

আমুয়ায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে পালনের লক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর আমুয়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আমুয়া ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনসার শিকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. বারেক হাওলাদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মো. নেয়ামত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইসমাইল, উপজেলা ওলামা দল নেতা মাওলানা মিজানুর রহমান, ইউনিয়ন ওলামা দল নেতা মো. আলমগীর মোল্লা ও মাওলানা আব্দুর রহমান।

সভায় বক্তারা আগামী ৩০ সেপ্টেম্বর ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদ্‌যাপনের লক্ষ্যে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে বিভিন্ন প্রস্তুতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর