সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বকশীগঞ্জে অবৈধভাবে আনা ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে আনা ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বকশীগঞ্জ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে একটি অটোরিকশা থেকে এসব সার জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ও বকশীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি অটোরিকশায় করে ১৫ বস্তা ইউরিয়া সার পরিবহন করা হচ্ছিল। অটোরিকশাটি থামিয়ে সারগুলোর বিষয়ে জানতে চাইলে চালক মো. মিল্লাত হোসেন জানান, তিনি যাত্রী নিয়ে পাশের শ্রীবরদী উপজেলায় গিয়েছিলেন। পরে তাহের নামে এক সার ব্যবসায়ী তাকে এসব সার বকশীগঞ্জের গোপালপুর বাজারে পৌঁছে দিতে বলেন। এর বিনিময়ে তাকে ৭০০ টাকা ভাড়া দেওয়ার কথা ছিল।

অভিযানের পর জব্দ করা সারগুলো বকশীগঞ্জ উপজেলা কৃষি অফিসের জিম্মায় রাখা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, জব্দ করা ১৫ বস্তা ইউরিয়া সার কৃষি অফিসের জিম্মায় রাখা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা বলেন, সারগুলো অবৈধভাবে বকশীগঞ্জে প্রবেশ করায় জব্দ করা হয়েছে। পরবর্তীতে এসব সার কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর