পাবনার ভাঙ্গুড়ায় সরকারি ও বেসরকারি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মতবিনিময় সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের হলদারপাড়া এলাকায় নাগরিক সংগঠনের অংশগ্রহণে ‘জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি স্কোরকার্ড ও গণশুনানি বাস্তবায়ন কমিটির সভাপতি বুলবুলি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামীম হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তমা কর্মকার।
এ সময় বক্তব্য দেন ব্রেডের প্রকল্প সমন্বয়কারী মো. আশিকুর রহমান, সাংবাদিক আবুজর গিফারী ও কমিউনিটির সদস্য পূজা সূত্রধর।
গণশুনানিতে এলাকার সেবাগ্রহীতারা বিভিন্ন বিষয়ে অতিথিদের কাছে প্রশ্ন করেন। এতে সাধনা হালদার, নূপুর সিং, কৃষ্ণা রায়, জয়া হালদার, তাপসী সূত্রধর, আশা দাশ, পিয়া দাশ, তুলসী সরকার ও দেবী হালদারসহ অনেকে অংশ নেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ব্রেডের হিসাবরক্ষক আবুল কালাম আজাদ।
বাংলাদেশ রুরাল ইকনোমিক ডেভেলপমেন্ট (ব্রেড) আয়োজিত এ সভা ‘নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।
প্রকল্পটিতে ইউরোপীয় ইউনিয়ন, মানুষের জন্য ফাউন্ডেশন, উই ক্যান বাংলাদেশ ও খ্রিস্টান এইডসহ বিভিন্ন সংস্থা অর্থায়ন ও সহযোগিতা করছে বলে আয়োজকরা জানান।
সভায় বক্তারা সরকারি ও বেসরকারি সেবার মানোন্নয়নে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার বিষয়ে নিয়মিত মতবিনিময়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস