মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

ঢাকা–৭ ও ঢাকা–১০ আসনে ১৩৯ ভোটকেন্দ্রে সেনাবাহিনীর বিশেষ টহল

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
ঢাকা–৭ ও ঢাকা–১০ আসনের ভোটকেন্দ্রে সেনাবাহিনীর বিশেষ টহল / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর ঢাকা–৭ ও ঢাকা–১০ (৫৫ নম্বর ওয়ার্ড) আসনের ভোটকেন্দ্রে বিশেষ টহল পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। টহলের মূল উদ্দেশ্য ছিল ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটারদের মধ্যে আস্থা তৈরি করা।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীন ৪র্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (আজিমপুর ও কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্প) এই কার্যক্রম পরিচালনা করেছে। দায়িত্বপ্রাপ্ত সদস্যরা দুই আসনের অন্তর্ভুক্ত মোট ১৩৯টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

টহল চলাকালে সম্ভাব্য হুমকি মূল্যায়ন, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন মহড়া অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরাও অংশ নেন।

এই সময়ে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ভোটারদের নির্বিঘ্নে ও নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

সেনাবাহিনী জানিয়েছে, জাতীয় স্বার্থে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর