শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৯৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অষ্টগ্রামে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৯৩ তম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৯৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সিলভিয়া স্নিগ্ধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আহাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ চন্দ্র দাস। পুরো আয়োজন সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সাইফুদ্দিন লিচু।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, লালনগীতি ও মুর্শিদী গানসহ বিভিন্ন নৃত্য ও নাটক পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মোমেন্টো ও প্লেট বিতরণ করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর