মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ক্লাবের তিন দিনব্যাপী ডেটা সায়েন্স কর্মশালা শুরু

ইবি প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে ‘Computational Data Science with R: From Fundamentals to Research Applications’ শীর্ষক তিন দিনব্যাপী হাতে-কলমে কর্মশালা শুরু হয়েছে। গবেষণা ও ডেটা বিশ্লেষণে R-এর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুর ২টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ২০৩ নম্বর কক্ষে কর্মশালার প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি জুনাইদুল মোস্তফা।

কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সুমন বিশ্বাস। সহকারী প্রশিক্ষক হিসেবে রয়েছেন একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. লতিফুর রহমান ও মো. মাহমুদুল ইসলাম।

তিন দিনব্যাপী এ গবেষণাভিত্তিক ও ব্যবহারিক কর্মশালায় R-এর মৌলিক বিষয়, Data Wrangling, Data Visualization, Statistical Computing with R, Modeling & Scientific Applications, Reproducible Research এবং গবেষণায় R-এর ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

হাতে-কলমে অনুশীলন ও গবেষণাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা ডেটা বিশ্লেষণ এবং গবেষণায় R ব্যবহারের বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন। কর্মশালায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষ ও পর্যায়ের প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সায়েন্স ক্লাবের কোষাধ্যক্ষ হাসিব মিয়া, যুগ্ম কমিউনিকেশন সেক্রেটারি নওরিন ফাতেমা তোয়া, ক্লাবের অন্যান্য নির্বাহী সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা ডেটা বিশ্লেষণ, গবেষণায় R-এর ব্যবহার এবং বৈজ্ঞানিকভাবে গবেষণাপত্র প্রস্তুত ও উপস্থাপনের প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জন করবেন। একই সঙ্গে ভবিষ্যতের গবেষণা ও উচ্চশিক্ষায় এসব দক্ষতা শিক্ষার্থীদের কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর