নাটোরের নলডাঙ্গা উপজেলার ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-সমাবেশ ও নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মো. মনিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সমজান আলী, ৫ নম্বর বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. দুলাল হোসেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. মোজাহার আলী, মোমিনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আহাদ আলী, সাবেক মেম্বার জহির উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ খান, বিএনপি নেতা সুলতানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মো. মনিরুল ইসলাম তালুকদার প্রধান অতিথি শফিকুল ইসলাম বুলবুলকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
নবগঠিত পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহসভাপতি মো. লুৎফর রহমান, সদস্য আজমল আলী, মো. শের আলী, আতাউর রহমান, মোছা. রাজিয়া খাতুন, মোছা. আমি বেগম, মো. মিন্টু খন্দকার ও মোছা. মাকসুদা আক্তার মিম।
সভায় শিক্ষার্থীদের শিক্ষা ও বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয়।
এই বাংলা/এমএস