বরগুনার বেতাগী সদর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মেসার্স সরদার ট্রেডার্সের মাধ্যমে চাল বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টা থেকে নির্ধারিত নিয়ম অনুযায়ী উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়।
মেসার্স সরদার ট্রেডার্সের ডিলার মো. রবিউল সরদারের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। বিতরণকালে উপকারভোগীদের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।
ডিলার মো. রবিউল সরদার বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির নিয়ম অনুযায়ী প্রত্যেক উপকারভোগীকে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। তিনি নিজে উপস্থিত থেকে সঠিকভাবে চাল বিতরণ কার্যক্রম তদারকি করছেন। এখন পর্যন্ত চাল বিতরণে কোনো ধরনের অনিয়মের অভিযোগ ওঠেনি বলেও দাবি করেন তিনি।
খাদ্যবান্ধব কর্মসূচির মাস্টার রোল ও অনলাইনে তালিকাভুক্ত কয়েকজন উপকারভোগী জানান, বেতাগী সদর ইউনিয়নে ডিলার রবিউল সরদার নিয়ম মেনে চাল বিতরণ করছেন। তাদের অভিযোগ, চাল কম দেওয়া বা বেশি নেওয়ার কোনো ঘটনা ঘটেনি। গোডাউন থেকে যেভাবে বস্তাবন্দি চাল আসে, তারা সেভাবেই চাল পাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারাও জানান, সকাল থেকেই মেসার্স সরদার ট্রেডার্সের মাধ্যমে নিয়ম মেনে ও সুশৃঙ্খলভাবে চাল বিতরণ করা হচ্ছে। এখন পর্যন্ত কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম চোখে পড়েনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে নিয়ম-শৃঙ্খলা বজায় থাকলে প্রকৃত উপকারভোগীরা সরকারের এ সুবিধা যথাযথভাবে পেয়ে উপকৃত হবেন।
এই বাংলা/এমএস