শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

নৈতিক ও আধুনিক শিক্ষার মানদণ্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম: এমপি আনু

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, নৈতিক ও আধুনিক শিক্ষার মানদণ্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। মাদ্রাসার শিক্ষার্থীরা ধর্মীয় ও নৈতিক শিক্ষায় বেড়ে ওঠার পাশাপাশি আধুনিক শিক্ষায়ও ভালো ফলাফল করছে। ফলে তারা মেধা ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় নাটোরের সিংড়া উপজেলার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আনু বলেন, পর্যায়ক্রমে শোলাকুড়া মাদ্রাসায় ফাজিল ও কামিল চালু করা হবে। এতে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের অন্যত্র যেতে হবে না। পাশাপাশি মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে বরাদ্দ দেওয়া হবে।

তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিতে তারেক রহমানের সরকার কাজ করছে।

শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মো. এনতাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, আলহাজ্ব রেজাউল করিম বাবলু, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মো. আনিছুর রহমান, রফিকুল ইসলাম, নুর হোসেন নাইচ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু, যুগ্ম আহ্বায়ক কাজল সরকার, সিংড়া কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আলী আকবরসহ মাদ্রাসার শিক্ষক, সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর