বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

সাটুরিয়ায় প্রশিক্ষণার্থী নারীদের মাঝে ভাতা ও সেলাই মেশিন বিতরণ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জের সাটুরিয়ায় সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী নারীদের মাঝে প্রশিক্ষণ ভাতা ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মিনি সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণার্থীদের জনপ্রতি ৩ হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মহিলা প্রশিক্ষণ কেন্দ্র (ডব্লিউটিসি)’ পরিচালিত দর্জি বিজ্ঞান প্রশিক্ষণের মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এ প্রশিক্ষণ ২৮ জন নারীর দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের স্বাবলম্বী হতে উৎসাহিত করবে।

প্রশিক্ষণ ভাতা প্রদানের পাশাপাশি সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর