সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সাজেকে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনে ইউএনও, নিরাপত্তায় গুরুত্ব

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট ও মাচালং মন্দির পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান। দুর্গাপূজার প্রস্তুতি, মন্দিরের সার্বিক অবস্থা ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণে সোমবার (১৯ অক্টোবর) তিনি মন্দির দুটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ইউএনও মন্দিরগুলোর ধর্মীয় পরিবেশ ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখেন। পাশাপাশি সংশ্লিষ্ট পূজা ও মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সচিব, ওয়ার্ড সদস্য, পূজা ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে মন্দিরগুলোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ইউএনও আমেনা মারজান।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর