সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় কাফ রিলিফ সিরাপ ও ১৭ বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।

রোববার (১৮ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৮টার দিকে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ড্যাইসাপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ৩৫ বোতল ভারতীয় কাফ রিলিফ সিরাপ জব্দ করা হয়।

একই রাতে আনুমানিক ১০টা ১৫ মিনিটে মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় মদ জব্দ করে। পরে জব্দ করা সিরাপ ও মদ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়।

বিজিবি আরও জানায়, চলতি অক্টোবর মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত একজন আসামিসহ ২৩৭ বোতল বিভিন্ন ধরনের ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৫৩ বোতল মদ জব্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ এবং মাদকসহ সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে ব্যাটালিয়নের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর