ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। রোববার (১৮ অক্টোবর) তিনি মণ্ডপগুলো ঘুরে দেখেন এবং পূজার আয়োজন ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী। এ ছাড়া চরভদ্রাসন উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন মণ্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপন চলছে। পরিদর্শনের সময় স্থানীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সংসদ সদস্যের সঙ্গে ছিলেন।
এই বাংলা/এমএস