রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রাজশাহীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

রোববার (১৮ অক্টোবর) তিনি মহানগরীর বোয়ালিয়া ও মতিহার থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় প্রতিনিধিরা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান।

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর