বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ মিরসরাই শাখার উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মিরসরাই উপজেলার জগদীশ্বরী কেন্দ্রীয় কালী মন্দির কমপ্লেক্স থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিরসরাই জন্মাষ্টমী পরিষদের সভাপতি সুমন পালিতের সভাপতিত্বে এবং সমন্বয়ক গোপী দাশের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সুভাষ সরকার, মিরসরাই শাখার সভাপতি অনির্বাণ চৌধুরী রাজীব, সাধারণ সম্পাদক মোহন দে, জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক দুর্জয় দেসহ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, ‘বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি। এ দেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে নিজ নিজ ধর্ম পালন করবে। ধর্ম পালনে কাউকে বাধা দেওয়া যাবে না। আপনারা নির্বিঘ্নে নিজেদের সব ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন।’
এই বাংলা/এমএস