ডিমলায় ১৫ বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

ডিমলায় ইসলামী আন্দোলন চরমোনাই নেতা ও ইউপি সদস্য সহ ১৫ জন বাংলাদেশের জামায়াত ইসলামী দলে যোগদান

0
394
ডিমলায় ইসলামী আন্দোলন চরমোনাই নেতা ও ইউপি সদস্য সহ ১৫ জন বাংলাদেশের জামায়াত ইসলামী দলে যোগদান / ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলা উপজেলায় বাংলাদেশ জামায়াত-ইসলামীতে বিভিন্ন দল ও মতাদর্শ থেকে ১৫ জন বিশিষ্ট ব্যক্তি আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) রাতে ১০ নং পূর্ব ছাতনাই ইউনিয়নের দলীয় শাখায় আয়োজিত অনুষ্ঠানে তারা যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনের জামায়াত-ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। নতুন সদস্যরা তার হাত ধরেই দলীয় শাখায় যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা পান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

যোগদানকারীরা জানান, জামায়াত-ইসলামী একটি আদর্শিক, দেশপ্রেমিক ও জনকল্যাণমূলক রাজনৈতিক দল। তাদের নীতি ও আদর্শ সমাজ ও দেশের কল্যাণে কাজ করার জন্য অনুপ্রাণিত করেছে।

নতুন যোগদানকারীদের মধ্যে রয়েছেন স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী, শিক্ষক ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যরা। জামায়াতের স্থানীয় নেতারা বলেন, নতুন সদস্যদের যোগদানের মাধ্যমে এলাকায় সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here