কাঠালিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষার্থী নির্বাচত উম্মে রুম্মান লিনতা

0
472
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষার্থী নির্বাচত হয়েছে সাংবাদিক কন্যা উম্মে রুম্মান লিনতা / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে কাঠালিয়া উপজেলায় শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন দক্ষিণ চেঁচরী হারেছিয়া মোকছেদিয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী উম্মে রুম্মান লিনতা।

উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজীমসহ অন্যান্য সদস্যদের যাচাই-বাছাই শেষে তাকে এই সম্মান দেওয়া হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

লিনতা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী (ক্লাশ রোল: ০১) এবং তার পিতা মো. জাকির হোসেন মাদ্রাসার সুপার ও কাঠালিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here