খাগড়াছড়িতে আরণ্যক ভ্যাক্সিন হোম ও পার্ক হিল ক্লিনিকাল ল্যাবের যৌথ উদ্যোগে ভ্যাকসিনেশন উদ্বোধন

0
495
খাগড়াছড়িতে আরণ্যক ভ্যাক্সিন হোম ও পার্ক হিল ক্লিনিকাল ল্যাবরেটরীর যৌথ উদ্যোগে ভ্যাকসিনেশন উদ্বোধন / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

“রোগ প্রতিরোধ টিকা নিন, সুস্থ থাকুন” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে আরণ্যক ভ্যাক্সিন হোম ও পার্ক হিল ক্লিনিকাল ল্যাবরেটরীর যৌথ উদ্যোগে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হল রুমে পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন, নির্বাহী আব্দুল্লাহ আল মাহাফুজ, সিভিল সার্জন মোঃ সাবের, আরণ্যক ভ্যাকসিন হোমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াছ-উজ-জামান, ম্যানেজিং ডিরেক্টর যুধিষ্ঠির কুমার দাস, পার্ক হিল ক্লিনিকাল ল্যাবরেটরীর ব্যবস্থাপক ডা. পলাশ দেব, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আয়োজকরা জানান, এ ভ্যাকসিনেশনের আওতায় পার্বত্য জেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীদের রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস ও হেপাটাইটিস বি পরীক্ষা করা হয়। এছাড়া জরায়ুমুখ ক্যান্সার, হেপাটাইটিস বি, চিকেনপক্স, মৌসুমী সুটিক, নিউমোনিয়া, টাইফয়েড, হেপাটাইটিস এ, জলাতঙ্ক ও মেনিনজাইটিসের টিকা প্রদান করা হচ্ছে।

এ কর্মসূচীর লক্ষ্য হলো কর্মচারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here