ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু বিচারকের ছেলে তাওসিফের

0
161
রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন / ছবি - সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি :


রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৬) অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন। ধারালো ও চোখা অস্ত্রের আঘাতে তাঁর শরীরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে রক্তনালি কেটে যাওয়ায় এ রক্তক্ষরণ ঘটে। পাশাপাশি অভ্যন্তরীণ রক্তক্ষরণও ছিল বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুক্রবার সকাল পৌনে ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাওসিফের ময়নাতদন্ত করেন ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক কফিল উদ্দিন এবং প্রভাষক শারমিন সোবহান কাবেরী। ময়নাতদন্ত শেষে কফিল উদ্দিন জানান—
তাওসিফের ডান ঊরু, ডান পা ও বাঁ বাহুতে ধারালো ও চোখা অস্ত্রের আঘাত পাওয়া গেছে। এই তিন স্থানের রক্তনালি কেটে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয় এবং সেটিই মৃত্যুর প্রধান কারণ।

পুলিশের সুরতহালে তাওসিফের গলায় কালশিরা দাগের উল্লেখ রয়েছে। এ বিষয়ে ময়নাতদন্তকারী চিকিৎসক বলেন, নরম কাপড় চেপে ধরলে এমন দাগ হতে পারে, তবে এটি মৃত্যুর প্রধান কারণ নয়। তিনি জানান, ধারালো অস্ত্রের আঘাতের সঙ্গে একই সময়ে শ্বাসরোধেরও চেষ্টা করা হয়েছিল।

বৃহস্পতিবার বিকেলে নগরীর ডাবতলা এলাকার ভাড়া বাসায় হামলার শিকার হয় তাওসিফ ও তার মা তাসমিন নাহার লুসী (৪৪)। পূর্বপরিচিত লিমন মিয়া (৩৫) এই হামলাকারী বলে জানা গেছে।
লুসী এখন হাসপাতালে চিকিৎসাধীন, আর হামলাকারী লিমনও ধস্তাধস্তিতে আহত হয়ে পুলিশের পাহারায় চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার বেলা ১১টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাওসিফের মরদেহ রাজশাহী থেকে নেওয়া হয় জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চকপাড়া গ্রামে, যেখানে শেষে তাকে দাফন করা হবে।

এই নির্মম ঘটনার পর পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here