জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে ভোরের পাখি একাদশ আমুয়াকে হারিয়েছে ইউএনও একাদশ কাঁঠালিয়া।
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিকেল সাড়ে ৩টায় খেলা শুরু হয়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ইউএনও একাদশ।
খেলা দেখতে উপজেলা পরিষদ মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে। ম্যাচ শেষে দর্শকেরা দুই দলের খেলোয়াড়দের ক্রীড়াসুলভ মনোভাবের প্রশংসা করেন।
এই বাংলা/এমএস