শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌর শাখার উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শহরের জেলা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির ঝালকাঠি পৌর শাখার আমির মাওলানা মনিরুজ্জামান তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, “যত কঠিন সময়ই আসুক না কেন, আমরা তেমনই থাকব, যেমনটি সুদিনে থাকব। জামায়াতে ইসলামীর কর্মীরা কখনো থেমে থাকেনি, পিছপা হয়নি এবং ভবিষ্যতেও হবে না। বাংলাদেশের জনগণ অপেক্ষা করছে, তাকিয়ে আছে জামায়াতে ইসলামীর দিকে।”

বৈঠকে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। এতে ঝালকাঠি পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা অংশ নেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর