শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সোনারগাঁওয়ে বাজারদরের তুলনামূলক চিত্র তুলে ধরে এমপি মান্নানের লিফলেট বিতরণ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

অতীত ও বর্তমান সরকারের আমলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদরের তুলনামূলক চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ শেষে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিদের মধ্যে তিনি এসব লিফলেট বিতরণ করেন। পরে মোগরাপাড়া চৌরাস্তা মোড় ও স্থানীয় বাজারে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের হাতেও লিফলেট তুলে দেন তিনি।

লিফলেট বিতরণকালে আজহারুল ইসলাম মান্নান নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদরের তুলনামূলক চিত্র তুলে ধরেন। পাশাপাশি বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মিয়া, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু।

এ ছাড়া উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেন বিজয়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান, সদস্যসচিব আরিফুল ইসলাম, থানা যুবদল নেতা আরিফ হোসেন বাবু, মির্জা মুন্না, আমজাদ হোসেন মৃধা, হামিদুল, মিজান, ইউসুফ ও সোহাগসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর