শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

নলডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার দাসের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নাটোরের নলডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার দাস (৮০) মারা গেছেন। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

প্রদীপ কুমার দাস নলডাঙ্গা উপজেলার ২ নম্বর মাধনগর ইউনিয়নের বাঁশিলা খামারপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মৃত মাখন চন্দ্র দাসের ছেলে।

শুক্রবার সকাল ১০টা ৭ মিনিটে তাঁর নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও সালাম প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং থানার জরুরি দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) হাসানসহ পুলিশের একটি দল।

একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্থানীয় বাসিন্দারা গভীর শোক প্রকাশ করেছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর