চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ জলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জয়শ্রী মুহুরী (৪৩) কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
জয়শ্রী মুহুরী বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি গ্রামের বাসিন্দা। তিনি উত্তর জলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর প্রসাদ দাশের স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি দক্ষিণ জলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তার মৃত্যুতে বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এই বাংলা/এমএস