ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
বিকেল ৪টায় নগরকান্দা সদর বড় ব্রিজ থেকে র্যালিটি বের হয়। পরে এটি নগরকান্দা বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদ ও পৌর যুবদলের আহ্বায়ক হেলালউদ্দিন হেলাল। এতে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সহসভাপতি আলিমুজ্জামান সেলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, সদস্যসচিব নাজমুল হোসেন রাজু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু কায়েস মুন্সী, সদস্যসচিব জাহিদ মাতুব্বর, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম জন্টু এবং উপজেলা যুবদলের সদস্য মো. জুয়েল মাতুব্বর ও মো. জাকির হোসেন।
এ ছাড়া উপজেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
র্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন নেতাকর্মীরা।
এই বাংলা/এমএস