বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নাগরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আনন্দ মিছিল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা যুবদলের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা যুবদলের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন। র‍্যালিটি নাগরপুর উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর বাসভবনে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

এ সময় আরও বক্তব্য দেন নাগরপুর মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগম মুকুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সহসভাপতি আহাম্মদ আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, ভারপ্রাপ্ত সদস্যসচিব মো. নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান লাভলু, জিএস ইকবাল কবীর, এলিম মাহমুদ, সাবেক সদস্যসচিব মো. রফিকুল ইসলাম দ্বীপন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জাহিদ হাসান এবং ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর বাসভবনে আয়োজিত মেডিকেল ক্যাম্পে রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর