বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) খাগড়াছড়ি সার্কেলের বাস্তবায়নে এবং খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন কচি, রুমানা আক্তার, রোজিনা আক্তার, মো. আমিনুর রহমান এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও যানবাহনসংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় নিরাপদ সড়ক দিবসের তাৎপর্য, সড়ক দুর্ঘটনা কমানো, ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্টদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকেরা জানান, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমাতে চালক, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ছাড়া ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর