বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

তাড়াশে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তাড়াশ (সিরাজগজ্ঞ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ মাসুমের উদ্যোগে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাড়াশ পৌরসভার চক্ষু হাসপাতাল-সংলগ্ন বরইতোলায় তাঁর নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আগে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন রাজিব আহমেদ মাসুম।

পরে বাদ জোহর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল কাইয়ুম।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভার যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর