বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

লগি-বৈঠার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে নাটোরে জামায়াতের বিক্ষোভ

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখা।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকালে জেলা জামায়াতের উদ্যোগে শহরের মাদ্রাসা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালি কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম ও আতিকুল ইসলাম রাসেল, নাটোর শহর আমির মাওলানা রাশেদুল ইসলাম, নাটোর সদর থানা আমির মাওলানা মীর নুরুন্নবী এবং নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু সাঈদ রনিসহ অন্য নেতারা।

সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর