গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর সিটি করপোরেশনের বাসন জোনে প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) স্থানীয় ওয়ার্ডে এসব প্রকল্পের ফলক উন্মোচন করেন কালিয়াকৈর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান ও সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আরসিসি সড়ক নির্মাণ, রাস্তা কার্পেটিং এবং ড্রেন নির্মাণ। কাজগুলো রাজস্ব, সিআরডিপি ও ডিপিপি’র অর্থায়নে বাস্তবায়িত হবে এবং বর্ষার আগেই সম্পন্ন করার লক্ষ্য রাখা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, নগরের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা, মশা নিধন ও নাগরিক সেবার মানোন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার নির্দেশ দিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের কর্মকর্তা, স্থানীয় প্রকৌশলী, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্প বাস্তবায়িত হলে বাসন জোনের দীর্ঘদিনের সড়ক ও ড্রেনেজ সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক

