
কুড়িগ্রম প্রতিনিধি :
কুড়িগ্রামে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে সাতটি যানবাহনের চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন যানবাহন থেকে ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
সোমবার (৯ মার্চ) কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতু সংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘনের দায়ে সাতজন চালকের বিরুদ্ধে পৃথক মামলা করা হয় এবং মোট তিন হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুদ্দীন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর এসব হর্ন ব্যবহারের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক
