পিরোজপুর জেলা প্রেসক্লাবে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

আহ্বায়ক রাসেল, সদস্য সচিব আবু জাফর / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুর জেলা প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভায় পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করে ৪১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুভি বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি ফেরদৌস ওয়াহিদ রাসেল এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন এস এম আবু জাফর। আহ্বায়ক পদটি সভাপতির এবং সদস্য সচিব পদটি সাধারণ সম্পাদকের সমমানের মর্যাদা বহন করবে বলে জানানো হয়েছে।

জেলা প্রেসক্লাবের উপদেষ্টা গাজী কামরুজ্জামান শুভ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে সদস্যদের ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠন বহন করবে না এবং গঠনতন্ত্রবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত হলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও রয়েছে।

নতুন কমিটির নেতারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সংগঠনের স্বচ্ছতা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here