‎অষ্টগ্রামে গোয়াল ঘড় থেকে যুবকের ঝুলন্ত মৃত দেহ উদ্ধার

নিহত রানা মিয়া / ছবি - এই বাংলা

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বড় হাওরের একটি গোয়ালঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রানা মিয়া (২০) বাজিতপুর উপজেলার হুমাইপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় হাওরে মৌসুমি চুক্তিতে মহিষ দেখাশোনার কাজ করতেন।

স্থানীয় শ্রমিকদের দাবি, রোববার রাত সাড়ে আটটার দিকে সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। প্রায় রাত একটার দিকে রানা মিয়াকে বিছানায় না দেখে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাঁকে গোয়ালঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অষ্টগ্রাম থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। আত্মহত্যা না অন্য কোনো ঘটনায় মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত করা সম্ভব হবে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here