কাঁঠালিয়ায় ব্যবসায়ীর দেড় শতাধিক রিং স্লাব ভাঙচুরের অভিযোগ

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক স্যানিটারী ব্যবসায়ীর দেড় শতাধিক রিং স্লাব রাতের আধারে ভেঙ্গে ফেলেছে দূর্বৃত্তরা / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

 

 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় রাতের আঁধারে এক ব্যবসায়ীর দেড় শতাধিক স্যানিটারি রিং স্লাব ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার বানাই গ্রামের তফছেরের খেয়াঘাট এলাকায় ঘটেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, তিনি ‘আরাবী এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন, যেখানে স্যানিটারি রিং স্লাব, আরসিসি পাইপ, ব্লক, ভেন্টিলেটর প্যান ও আরসিসি খুঁটি তৈরি করে বিক্রি করা হয়। রোববার বিকেলে প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার পর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার প্রতিষ্ঠানের সামনে রাখা প্রায় দেড় শতাধিক রিং স্লাব ভেঙে ফেলে।

অভিযোগে জানাগেছে, উপজেলার মহিষকান্দি গ্রামের বানাই তফছেরের খেয়াঘাট নামক স্থানে আরাবী এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন মহিষকান্দি গ্রামের ব্যবসায়ী আনোয়ার হোসেন। তিনি স্যানিটারী রিং স্লাব আরসিসি পাইপ ব্লক ভেন্টিলেটর প্যান ও আরসিসি খুটি তৈরী করে বিক্রি করছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রতিদিনের ন্যয় রোববার (৮ মার্চ) বিকেলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পার্শবর্তী মহিষকান্দি গ্রামের বাড়ীতে যান। রাতের যেকোন সময় দূর্বৃত্তরা তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাখা দেড় শতাধিক রিং স্লাব ভেঙ্গে ফেলে। আজ সোমবার সকালে ব্যবসা প্রতিষ্ঠানে এসে তিনি এ অবস্থা দেখতে পান। এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে তিনি উল্লেখ করেন।

কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here